টেলিফোন:০১৩০৯১৩৯০৩২   ইমেইল: dcschoolinfo@cccul.com

সভাপতির বার্তা:


ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের নিজস্ব স্বকীয়তা, নৈপুণ্য, সততা ও সাবলীলতার জন্য এই এদেশের শিক্ষা জগতে বিশেষ করে বিভিন্ন নৃ-গোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো বিস্তারের ধ্রবতারা রূপে প্রতিষ্ঠা লাভ করেছে। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল হলো দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকার একটি প্রতিষ্ঠান যা ২০০৯ সাল হতে সুনামের সাথে শিক্ষার আলো বিস্তার করে যাচেছ। প্রতি বছর এক ঝাঁক শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ শিক্ষকগণ নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশে সব সময় সচেষ্ট থেকে তাদের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেন। স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ নিরন্তর শিক্ষার মান বৃদ্ধি সহ উন্নত ফলাফলের জন্য চেষ্টা করে যাচ্ছেন। পাঠ্য পুস্তক বা পুঁথিগত শিক্ষার বাইরে শিশুর সার্বিক বিকাশে শরীরচর্চা , সংগীত, সাহিত্য, বিতর্ক, বিভিন্ন ক্লাব গঠন ইত্যাদি পাঠ সহযোগী বা পাঠ বহির্ভূত কর্মকান্ডের মাধ্যমে জ্ঞান চর্চা করে যাচেছ। স্কুলের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সুদক্ষ শিক্ষা দান পদ্ধতির কারণে প্রতি বছর এ প্রতিষ্ঠান পি ই সি, জে এস সি ও এস এস সি পরীক্ষায় সুনামের সহিত পাস করে যাচ্ছে। দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা ও ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের সভাপতি হিসেবে উপলব্ধি করি যে, উক্ত স্কুল মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত শুধু শিক্ষার্থীদের শিক্ষাদানই নয় বরং তাদের মানসিক উৎকর্ষ সাধন ও জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা বিধান, যথোপযুক্ত পাঠ্যসূচির সর্বোচ্চ সেবা নিশ্চিত করণে কর্তৃপক্ষ অঙ্গীকার বদ্ধ। অভিভাককদের মূল্যবান মতামত অত্র স্কুলের পরিচালনা পরিষদকে আরও সতর্ক, সজাগ, সুদক্ষ ও উন্নত মানের শিক্ষা ব্যবস্থা গড়তে সহযোগিতা করেছে। আমি ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের সর্বত্তোম সাফল্য কামনা করি।

শুভেচ্ছান্তে,

মাইকেল জন গমেজ

সভাপতি, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল।

প্রধান শিক্ষকের বার্তা:

সন্মানিত সুধিবৃন্দ,

বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কেবল পাঠ্য বইয়ের জ্ঞানই যথেষ্ঠ নয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য বিশেষ করে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের মূল লক্ষ্য নির্ধারন করা হয়েছে তাদের সৃজনশীলতা, নৈতিকতা এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ গড়ে তোলা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই করবে না, বরং তারা মানবিক মূল্যবোধসম্পন্ন এবং সমস্যা সমাধানে পারদর্শী একেকজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যবহারিক ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার মাধ্যমে আমরা চাই তাদেরকে আগামীর বাংলাদেশ ও বিশ্ব গড়ার কারিগর হিসেবে তৈরি করতে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই, যেখানে প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে। তাই আমরা চেষ্টা করি সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের শিক্ষাকার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ সমবায় সমিতি “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর একটি সামাজিক প্রকল্প। এই প্রকল্প গ্রহণের সময় বিদ্যালয়ের স্লোগান নির্ধারণ করা হয়েছে “যুগোপযোগী শিক্ষা আমাদের লক্ষ্য; আত্ননির্ভরশীল দেশ আমাদের স্বপ্ন”। বর্ণিত স্লোগানের পতিপাদ্য অর্জন করার জন্য ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল জন্মলগ্ন হতেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের পাশাপাশি হাতে কলমে কাজে পারদর্শিতা অর্জন করতে হবে। একই সাথে নিজেকে একজন সহনশীল, মানবিক ও নৈতিক গুনাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু বিষয়টি অত সহজ নয়। এর জন্য প্রয়োজন নিরলস ও কঠোর পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা বা সাধনা। চারদিকের এত কোলাহল, সামাজিক যোগাযোগ মাধ্যমসূহের প্রলোভন, ইন্টারনেট ভিত্তিক ডিভাইস, নানা ধরনের গেইমিং, জীবন গঠনের এই সময়ে তোমাদেরকে প্রলুব্ধ করবে। এসমস্ত প্রলোভনকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই শুধু মাত্র তোমাদের জীবন সুন্দর হবে । পরিশেষে অভিভাবক, শিক্ষকমন্ডলী ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করি যাতে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল তার শিক্ষার্থীদের বর্ণিত আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। আমরা আমাদের প্রচেষ্টা সময়ের শেষ পর্যন্ত অব্যাহত রাখব।

ধন্যবাদান্তে,

রতন পিটার গমেজ
প্রধান শিক্ষক
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল



আপডেট খবর:





গ্যালারি

সোনালি স্মৃতি

img not found ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

"যুগোপযোগী শিক্ষা আমাদের লক্ষ্য;

আত্ননির্ভরশীল দেশ আমাদের স্বপ্ন"

যোগাযোগ করুন

ঠিকানা

ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২

ইমেইল

dcschoolinfo@cccul.com

ফোন নাম্বার

০১৩০৯১৩৯০৩২

© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.